বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, মঙ্গলবার (২৩ এপ্রিল) এশিয়াটিক ল্যাবের ৩৯ কোটি ৮৭ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা লাভেলো আইসক্রিমের আজ ৩৩ কোটি ৯৭ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২৮ কোটি ৩৫ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে গোল্ডেন সন লিমিটেড।

মঙ্গলবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ওরিয়ন ইনফিউশন, বেস্ট হোল্ডিংস, মালেক স্পিনিং, আলিফ ইন্ডাস্ট্রিজ, রবি, ফু-ওয়াং ফুডস এবং সেন্ট্রাল ফার্মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *