বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১০ মার্চ) কোম্পানিটির ২২ কোটি ২০ লাখ ২১ হাজার টাকা লেনদেন হয়েছে। ফলে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিচ হ্যাচারির লেনদেন হয়েছে ২০ কোটি ৭১ লাখ ৮৭ হাজার টাকার। আর ১৭ কোটি ০৫ লাখ ০৫ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- লাভেলো আইসক্রিম, লিন্ডে বিডি, হাক্কানি পাল্প, ব্র্যাক ব্যাংক, খান ব্রাদার্স, গ্রামীণফোন এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *