বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১১ মার্চ) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন। আজ কোম্পানিটির ২৫ কোটি ৯০ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বীচ হ্যাচারি । কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২২ কোটি ২০ লাখ ৪৭ হাজার টাকার।
১৭ কোটি ৬৬ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে লাভেলো।
আরও পড়ুন: শেয়ারদর বৃদ্ধির কারণ জানে না পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- খান ব্রাদাস্‌ , লিন্ডে বাংলাদেশ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, হাক্কানী পাল্প ,রবি আজিয়াটা , ডেল্টা লাইফ ইন্সুরেন্স এবং শাইনপুকুর সিরামিক্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *