বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির ১৪ কোটি ৯ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিচ হ্যাচারির লেনদেন হয়েছে ১১ কোটি ৪৪ লাখ ৯৭ হাজার টাকার। আর ৯ কোটি ৬৯ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সিটি ব্যাংক পিএলসি, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, বারাকা পতেঙ্গা পাওয়ার, এনআরবি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ফার্স্ট বাংলাদেশ ফিক্স ইনকাম ফান্ড এবং শাইনপুকুর সিরামিকস লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *