বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

পুঁজিবাজার প্রেস.কম : সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ কোম্পানিটির ২৫ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি । কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ৭৬ লাখ টাকার। আর ১৫ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম, মালেক স্পিনিং মিলস, হাক্কানী পাল্প ও পেপার, সিটি ব্যাংক পিএলসি, আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড এবং বিচ হ্যাচারি লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *