বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার (১৪ ডিসেম্বর) কোম্পানিটির ১৪ কোটি ৭৪ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল লাভেলো আইসক্রিম। কোম্পানিটির ১২ কোটি ৬৪ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১২ কোটি ৪৩ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে মুন্নু ফেব্রিক্স।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, ফাইন ফুডস, ডমিনেজ স্টিল বিল্ডিং, একমি পেস্টিসাইড, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, রহিমা ফুড এবং খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *