শুক্রবার, জুন ৫, ২০২৬
আজকের সংবাদ

লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স

লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স
সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) কোম্পানিটির ৩০ কোটি ২ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সামিট এলায়েন্স পোর্ট। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৯ কোটি ৬৬ লাখ ৬ হাজার টাকার। আর ১৯ কোটি ৭ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে টেকনো ড্রাগ লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ইনফরমে শন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড, ওরিয়ন ইনফিউশন, এনভয় টেক্সটাইলস, রবি আজিয়াটা, সোনালী পেপার, এশিয়াটিক ল্যাবরেটরিজ এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *