বুধবার, জুন ১০, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে গ্রামীণফোন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে গ্রামীণফোন লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (২০ আগস্ট) গ্রামীণফোনের ৫৩ কোটি ৪০ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ব্র্যাক ব্যাংক আজ ৩৭ কোটি ৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৫ কোটি ২৩ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে জেএমআই হসপিটাল।

মঙ্গলবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো, স্কয়ার ফার্মা, সিটি ব্যাংক, রেনাটা লিমিটেড, রবি আজিয়াটা, সী পার্ল রিসোর্ট এবং এ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *