মঙ্গলবার, জুন ২, ২০২৬
আজকের সংবাদ

লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (২০ অক্টোবর) কোম্পানিটির ২৪ কোটি ২৫ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

সূত্র মতে, এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ওরিয়ন ইনফিউশন লিমিটেড। কোম্পানিটির ১৬ কোটি ৩৫ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তালিকায় তৃতীয় স্থানে সামিট অ্যালায়েন্সের লেনদেন হয়েছে ১৫ কোটি ৮০ লাখ ১৫ হাজার টাকা।

এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- রূপালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি, স্কয়ার ফার্মা, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, খান ব্রাদার্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, মিডল্যান্ড ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *