বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
আজকের সংবাদ

ডিএসইর চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষ তালিকা

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪১৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গতকালের মতো ফু-ওয়াং ফুড লিমিটেড লেনদেনের শীর্ষে উঠেছে। এদিন খাদ্য ও আনুষঙ্গিক খাতের এই কোম্পানিটি অর্ধশত কোটি টাকার বেশি লেনদেন করেছে। এর আগে গত সোমবার কোম্পানিটির লেনদেন হয়েছিল  ৫০ কোটি ৩১ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে ফু-ওয়াং ফুডের ১ কোটি ৩১ লাখ ৮২ হাজার ১৯৯টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের বাজার মূল্য ৫০ কোটি ২৭ লাখ টাকা।

লেনদেনের দ্বিতীয় অবস্থানে থাকা খান ব্রাদার্সের শেয়ার লেনদেন হয়েছে ২৬ কোটি ৪২ লাখ টাকার। তালিকার তৃতীয় স্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্টের শেয়ার লেনদেন হয়েছে ১৭ কোটি ৯৯ লাখ টাকায়।

শীর্ষ দশে লেনদেনের বাকি কোম্পানিগুলোর মধ্যে রূপালী লাইফ ইন্স্যুরেন্স ১৪ কোটি ২৭ লাখ, এমারল্ড অয়েল ১৩ কোটি ৪৮ লাখ, জেমিনি সি ফুড ১২ কোটি ৪৮ লাখ, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন ১১ কোটি ৮০ লাখ, রংপুর ডেইরি ৯ কোটি ১৭ লাখ, এসকে ট্রিমস ৮ কোটি ৮৪ লাখ টাকা এবং সোনালী পেপারের ৭ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *