আগামীকাল স্পট মার্কেটে যাচ্ছে পপুলার লাইফ
পুঁজিবাজারে তালিকাভুক্ত পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড রেকর্ড ডেট আগেই বৃহস্পতিবার (৩১ আগস্ট) স্পট মার্কেটে যাচ্ছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আগামী রোববার (৩ সেপ্টেম্বর) কোম্পানিটির স্পট মার্কেটের লেনদেন শেষ হবে। আগামী সোমবার (৪ সেপ্টেম্বর) কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
আর রেকর্ড ডেটের দিনে কোম্পানির লেনদেন বন্ধ থাকবে।
