মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে ফাইন ফুডস

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফাইন ফুডস লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার (১২ জানুয়ারি) কোম্পানিটির ১৯ কোটি ৩৯ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৩কোটি ৩ লাখ ৬৭ হাজার টাকার। আর ১২ কোটি ৬৩ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- আফতাব অটোমোবাইলস লিমিটেড, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ওয়াইম্যাক্স ইলেকট্রোড, এশিয়াটিক ল্যাবরেটরিজ, বিএসসি, গ্রামীণফোন এবং রবি আজিয়াটা লিমিটেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *