শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
আজকের সংবাদ

লেনদেনের শীর্ষে ফারইস্ট নিটিং এন্ড ডাইং

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৭ জুলাই) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ পিএলসি । কোম্পানিটির ৩১ কোটি ৭৮ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
তথ্য অনুযায়ী, এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। কোম্পানিটির ১৯ কোটি ৫৭ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
১৮ কোটি ১৯ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এম.এল. ডাইং লিমিটেড, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড , আইটি কনসালটেন্টস লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি, শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি, বেক্সিমকো লিমিটেড এবং ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *