বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে ফু-ওয়াং সিরামিক

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং সিরামিক লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, সোমবার (১১ মার্চ) ফু-ওয়াং সিরামিকের ৫৪ কোটি ৪৯ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা লাভেলো আইসক্রিমের আজ ৪৪ কোটি ৩৩ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৩৯ কোটি ৭৭ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

সোমবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- গোল্ডেন সন, সেন্ট্রাল ফার্মা, আলিফ ইন্ডাস্ট্রিজ, বেস্ট হোল্ডিংস, বিকন ফার্মা, ফাইন ফুডস এবং আফতাব অটোমোবাইলস লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *