মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে বিএসসি

পুঁজিবাজার প্রেস.কম :সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (২১ আগস্ট) কোম্পানিটির ৩০ কোটি ৭৫ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিচ হ্যাচারির লেনদেন হয়েছে ২৩ কোটি ৬৮ লাখ ৯১ হাজার টাকার। আর ২২ কোটি ৬০ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, সোনালী পেপার, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মা, এশিয়াটিক ল্যাবরেটরিজ, টেকনো ড্রাগস এবং আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *