সোমবার, জুন ১৫, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে লাভেলো আইসক্রিম

পুঁজিবাজার প্রেস.কম : সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (২২ জুন) কোম্পানিটির ১৯ কোটি ৬১ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিচ হ্যাচারির লেনদেন হয়েছে ৯ কোটি ৫৭ লাখ ৪২ হাজার টাকার। আর ৮ কোটি ৪২ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- স্কায়ার ফার্মা, ফাইন ফুড, উত্তরা ব্যাংক, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, সিটি ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, বিএটিবিসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *