সোমবার, এপ্রিল ২০, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে লাভেলো আইসক্রিম

পুঁজিবাজার প্রেস.কম ;সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি। কোম্পানিটির ১৪ কোটি ৮২ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থ ানে pujibazarpress.com
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি। কোম্পানিটির ৯ কোটি ৩৪ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তৃতীয় স্থানে থাকা সামিট অ্যালায়েন্সের শেয়ার লেনদেন হয়েছে ৯ কোটি ২৮ লাখ ৭২ হাজার টাকা।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর হলো- প্রগতি লাইফ ইন্সুরেন্স পিএলসি, আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড, ওরিয়ন ইনফিউশন, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, সিটি ব্যাংক পিএলসি, বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড এবং এসিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *