সোমবার, এপ্রিল ২০, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে লিন্ডে বিডি

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে লিন্ডে বাংলাদেশ লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (৯ সেপ্টেম্বর) লিন্ডে বিডির ৩২ কোটি ৩২ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩০ কোটি ৭৬ লাখ ৬৮ হাজার টাকার। ২০ কোটি ১১ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে এমজেএল বাংলাদেশ লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- স্কয়ার ফার্মা, ব্রাক ব্যাংক, অগ্নি সিস্টেমস, লাভেলো আইসক্রিম, এনআরবি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক এবং দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি পিএলসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *