বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬
আজকের সংবাদ

লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) কোম্পানিটির ২০ কোটি ৫ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করেছে শার্প ইন্ডাসটিজ
এদিন লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে ছিল টেকনো ড্রাগ লিমিটেড। কোম্পানিটির ১৭ কোটি ৫৫ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। অন্যদিকে, ১৬ কোটি ১৯ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সিকাদর ইন্স্যুরেন্স কোম্পানি, রানার অটো, সাউথইস্ট ব্যাংক, এনভয় টেক্সটাইল, আইপিডিসি, মালেক স্পিনিং এবং রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *