শুক্রবার, জুন ৫, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) কোম্পানিটির ১৯ কোটি ৭৮ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল স্কয়ার ফার্মা। কোম্পানিটির ১৮ কোটি ৪৬ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তৃতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ৩২ লাখ ৫৬ হাজার টাকা।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- লাভেলো আইসক্রিম, উত্তরা ব্যাংক, ফাইন ফুড, যমুনা ব্যাংক, রবি আজিয়াটা, আনোয়ার গ্যালভানাইজিং এবং ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *