রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
এক্সক্লুসিভ

সব নিত্যপণ্যের দাম নির্ধারণ করে দেওয়া হবে: বাণিজ্য প্রতিমন্ত্রী

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু জানিয়েছেন, বাজার নিয়ন্ত্রণে ভবিষ্যতে সব নিত্যপণ্যের দাম নির্ধারণ করে দেওয়া হবে।

রবিবার (১০ মার্চ) রাশিয়ান ফেডারেশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, পর্যাপ্ত পরিমাণে পণ্য মজুত আছে। কোনো ঘাটতি নেই। চালের বাজারের অস্থিরতা কমেছে। তেলের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে।

আহসানুল ইসলাম টিটু বলেন, আজ রবিবার থেকে বাজার মনিটরিং শুরু হবে। কোনোভাবেই তেলের দাম বেশি নেওয়া যাবে না।

তিনি আরও বলেন, ভারত থেকে দুই দিনের মধ্যে পেঁয়াজ বাংলাদেশে আসবে। ভারত থেকে পেঁয়াজ এলে দামও কমে আসবে।

বাণিজ্য প্রতিমন্ত্রী আরও বলেন, কিছু অস্থায়ী কাঁচাবাজারে দাম নিয়ন্ত্রণ কিছুটা সমস্যা হয়ে যায়। ভবিষ্যতে সব নিত্যপণ্যের দাম নির্ধারণ করে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *