বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

পুঁজিবাজার প্রেস.কম : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি। আজ কোম্পানিটির ৪৭ কোটি ৭৪ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সোমবার (২৮ জুলাই) ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্রমতে, লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে যমুনা অয়েল কোম্পানি লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৩ কোটি ৯২ লাখ ৩৩ হাজার টাকার। ৩০ কোটি ৯৫ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ব্র্যাক ব্যাংক পিএলসি, প্রাইম ব্যাংক, রবি, উত্তরা ব্যাংক, ব্যাংক এশিয়া, আইডিএলসি ফাইন্যান্স এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *