বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
আজকের সংবাদ

লেনদেনের শীর্ষে সিভিও পেট্রোকেমিক্যাল

লেনদেনের শীর্ষে সিভিও পেট্রোকেমিক্যাল করেসপন্ডেন্ট৫ অক্টোবর ২০২৫, ৩:১৮ অপরাহ্ণসিভিও
সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিরগুলোর মধ্যে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, রোববার (০৫ অক্টোবর) কোম্পানিটির ১৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস। কোম্পানিটির ১৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তৃতীয় স্থানে থাকা সামিট অ্যালায়েন্স পোর্টের শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি টাকা।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ওরিয়ন ইনফিউশন লিমিটেড, ডোমিনোজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি, কে এন্ড কিউ (বাংলাদেশ), বাংলাদেশ শিপিং কর্পোরেশন, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এবং খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *