মঙ্গলবার, জুন ২, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে সি পার্ল

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে সি পার্ল বিচ রিসোর্ট।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, মঙ্গলবার (০৯ জুলাই) সি পার্ল বিচ রিসোর্টের ৫৩ কোটি ৫৮ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের আজ ৪৫ কোটি ৪৭ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২৬ কোটি ১৯ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে বিচ হ্যাচারি।

মঙ্গলবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- সালভো কেমিক্যাল, লাভেলো আইসক্রিম, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ওরিয়ন ফার্মা, ফার ইস্ট নিটিং, আলিফ ইন্ডাস্ট্রিজ এবং সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *