সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
এক্সক্লুসিভ

দরবৃদ্ধির শীর্ষে সালভো কেমিক্যাল

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৩ কোম্পানির মধ্যে ২৩৭টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, মঙ্গলবার (০৯ জুলাই) সালভো কেমিক্যালের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৪ টাকা ৬০ পয়সা বা ১০ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা কাট্টালি টেক্সটাইলের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৯৩ শতাংশ বেড়েছে। আর ৯ দশমিক ৮৯ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে বিচ হ্যাচারি।

মঙ্গলবার দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- এইচ আর টেক্সটাইল, দেশবন্ধু পলিমার, প্রাইম ফাইন্যান্স ফান্ড, পেনিনসুলা চিটাগং, বিবিএস ক্যাবলস, রিপাবলিক ইন্স্যুরেন্স এবং ই-জেনারেশন লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *