লোকসান বেড়ে ৩.১২ টাকা, মিরাকল ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ শূন্য
পুঁজিবাজার প্রেস প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত শিল্প খাতের কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।
কোম্পানিটির পরিচালনা পর্ষদ সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর শেয়ারহোল্ডারদের জন্য নো ডিভিডেন্ড সুপারিশ করেছে।
রোববার (২৫ অক্টোবর) কোম্পানি সূত্রে জানা গেছে, সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১২ পয়সা লোকসান। আগের হিসাববছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ২ টাকা ৩০ পয়সা।
২০২৬ সালের ৩০ জুন তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ২০ টাকা ২ পয়সা। আগের হিসাববছরের একই তারিখে এ পরিমাণ ছিল ১১ টাকা ৩২ পয়সা।
সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৪৯ পয়সা। আগের হিসাববছরে শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ ছিল ৫২ পয়সা ঋণাত্মক।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ ডিসেম্বর ২০২৬ তারিখে কারখানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এজিএমে অংশগ্রহণের রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর ২০২৬।
