শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে সি পার্ল

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৩৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে সি পার্ল বিচ রিসোর্ট লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সি পার্ল বিচ রিসোর্টের ৩৮ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ওরিয়ন ইনফিউশনের আজ ৩১ কোটি ৫৫ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২৭ কোটি ০৩ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে বিডি থাই।

বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- দেশবন্ধু পলিমার, স্কয়ার ফার্মা, কর্ণফুলী ইন্স্যুরেন্স, ন্যাশনাল পলিমার, জেমিনি সি ফুড, খান ব্রাদার্স এবং বাংলাদেশ শিপিং করপোরেশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *