বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শুরুতেই বিক্রেতা নেই দুই কোম্পানির

অসপ্তাহের শেষ কর্মদিবস আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের ১০ মিনিটের মাথায় বিক্রেতা নেই ২ কোম্পানির শেয়ারের। এতে কোম্পানিগুলোর ক্রেতারা শেয়ার সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দামে জমায়েত হলেও বিক্রেতাদের সন্ধান মিলেনি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- ন্যাশনাল ফিড মিল ও মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এদিন বেলা ১০টা ১০ মিনিটে ন্যাশনাল ফিড মিলের শেয়ার ১৬ টাকায় ৭০ পয়সায় বিক্রেতাশুন্য হয়ে পড়ে। এই সময়ে ১২ লাখের বেশি শেয়ার লেনদেন হয়। তখন হল্টেড প্রাইসে ১২ লাখ ৭০ হাজারের বেশি ক্রেতার শেয়ার কেনার অফার দেখা যায়।

একই সময়ে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের শেয়ার ৪১ টাকা ২০ পয়সায় সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দামে হল্টেড হয়ে যায়। এই সময়ে ২ লাখের বেশি শেয়ার লেনদেন হয়। তখন হল্টেড প্রাইসে ৪০ হাজারের বেশি ক্রেতার শেয়ার কেনার অফার দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *