বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
আজকের সংবাদ

লেনদেনে ফিরেছে ১০ কোম্পানি

শেয়ারবাজারে তালিকাভুক্ত ১০ কোম্পানির শেয়ার সোমবার (২৪ নভেম্বর) লেনদেনে ফিরেছে। যেগুলোর রেকর্ড ডেট এর কারনে রবিবার লেনদেন বন্ধ ছিল।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে-ভিএফএস থ্রেড, ড্যাফোডিল কম্পিউটার্স, গোল্ডেন হার্ভেস্ট, ইভিন্স টেক্সটাইল, বিডি অটোকারস, ম্যারিকো, মাগুরা মাল্টিপ্লেক্স, আরগন ডেনিমস, মনোস্পুল ও বিডিকম অনলাইন।
রেকর্ড ডেট এর কারণে কোম্পানিগুলোর শেয়ার রবিবার লেনদেন বন্ধ ছিল। এদিন যাদের কাছে কোম্পানিগুলোর শেয়ার ছিল, তারা ২০২৪-২৫ অর্থবছরের ব্যবসায় ঘোষিত লভ্যাংশ পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *