বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
বীমা

লেনদেন থমকে আছে দুই কোম্পানির শেয়ার

বিক্রেতা না থাকায় পুঁজিবাজারে তালিকাভুক্ত দুটি কোম্পানির শেয়ার লেনদেন থমকে আছে এবং দাম সার্কিট ব্রেকার স্পর্শ করছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দুই কোম্পানির শেয়ার লেনদেনের দেড় ঘণ্টার মধ্যে বিক্রেতারা উধাও হয়ে যান। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেড।

জানা যায়, আজ বেলা ১১টা ৩৬ মিনিট পর্যন্ত ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের স্ক্রিনে ৩ লাখ ৮২ হাজার ৯৯টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার কক্ষ খালি ছিল। আলোচনাকালে কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয় ৬০ টাকা ৮০ পয়সা দরে।

অন্যদিকে একই সময়ে রিপাবলিক ইন্স্যুরেন্সের স্ক্রিনে ৭ লাখ ৩৬ হাজার ৭৪১টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার কক্ষ খালি ছিল। আলোচনাকালে কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয় ৪৯ টাকা ৭০ পয়সায়। গতকাল এ শেয়ারের সমাপনী দর ছিল ৪৫ টাকা ২০ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *