শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
কোম্পানি সংবাদ

লোকসানের মুখেও ৬% ক্যাশ ডিভিডেন্ড ফারইস্ট নিটিংয়ের

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফারইস্ট নিটিং ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য ৬ শতাংশ ক্যাশ

ডিভিডেন্ড ঘোষণা করেছে। এ কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৭১ পয়সা।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে মাইনাস ৩ টাকা ৭৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৭৫ পয়সা।

৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ২৭ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ ডিসেম্বর, বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ নভেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *