শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
আজকের সংবাদ

ডিএসইর ব্লক মার্কেটে ২৯ কোটি টাকার লেনদেন

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক: সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩১ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ২৮ কোটি ৯৯ লাখ ২৮ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (১৪ অক্টোবর) কোম্পানিগুলোর মোট ৬২ লাখ ৭২ হাজার ৫০টি শেয়ার ৭৮ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৮ কোটি ৯৯ লাখ ২৮ হাজার টাকা।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি এপেক্স স্পিনিংয়ের ৫ কোটি ৭৫ লাখ ৯৯ হাজার টাকার, দ্বিতীয় স্থানে যমুনা ব্যাংকের ৪ কোটি ৯৭ লাখ ৯৫ হাজার টাকা এবং তৃতীয় স্থানে গ্রীন ডেল্টার ৪ লাখ ৬২ হাজার ৪০ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *