শমরিতা হসপিটালের পরিচালকের শেয়ার বিক্রি সম্পন্ন
পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানি শমরিতা হসপিটাল লিমিটেডের পরিচালকের শেয়ার বিক্রি সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির একজন পরিচালক মিসেস শামসা চৌধুরী কোম্পানির ১ লাখ ২৫ হাজার শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। তিনি উল্লেখিত পরিমান শেয়ার প্রচারিত ঘোষণা অনুযায়ী, ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির মাধ্যমে বিদ্যমান বাজার মূল্যে বিক্রি সম্পন্ন করেছেন।
