বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

শাইনপুকুর সিরামিকসের সর্বোচ্চ দর পতন

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২ মার্চ) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫ টি প্রতিষ্ঠানের মধ্যে ১৮৪ টির দর কমেছে।। আজ সবচেয়ে বেশি দর পতনে শাইনপুকুর সিরামিক এর ।
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা ৬০ পয়সা বা ৯.০৪ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে এই কোম্পানির শেয়ার।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং এর দর কমেছে আগের দিনের তুলনায় ২ টাকা বা ৭.৬৬ শতাংশ।
আর ৫ টাকা ৭০ পয়সা বা ৬.০৮ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে এডিএন টেলিকম ।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ফুয়াং ফুড ৫.৮৮ শতাংশ, মিডল্যান্ড ব্যাংক ৫.৬৯ শতাংশ, সেনা ইন্সুরেন্স ৫.৪৬ শতাংশ, কপার টেক ইন্ডাস্ট্রি ৪.৬১ শতাংশ, রিং শাইন টেক্সটাইল ৪.৫৫ শতাংশ, তসরিফা ইন্ডাস্ট্রিজ ৪.৩৮ শতাংশ এবং জুটস্পিনার্স্ ইন্স্যুরেন্স ৪.২৯ শতাংশকমেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *