শুক্রবার, জুন ৫, ২০২৬
এক্সক্লুসিভ

দরবৃদ্ধির শীর্ষে এইচ.আর টেক্সটাইল

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫ কোম্পানির মধ্যে ১৪৪টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে এইচ.আর টেক্সটাইল লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (০২ মার্চ) এইচ.আর টেক্সটাইলের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৩ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৮৯ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ অটোকারসের দর বেড়েছে আগের দিনের তুলনায় ৮ দশমিক ৯৫ শতাংশআর ৭ দশমিক ৭৬ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে স্টাইলক্রাফট লিমিটেড।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইন্ট্রাকো রি-ফুয়েলিং, আনোয়ার গ্যালভানাইজিং, এসিআই, হামিদ ফেব্রিক্স, আরডি ফুড, গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড এবং ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *