সোমবার, এপ্রিল ২০, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

 সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (২ মার্চ) কোম্পানিটির ২০ কোটি ৭০ লাখ ৯৯ হাজার টাকা লেনদেন হয়েছে। ফলে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইন্ট্রাকো রি-ফুয়েলিংয়ের লেনদেন হয়েছে ১০ কোটি ১০ লাখ ৭০ হাজার টাকার। আর ১০ কোটি ০৩ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে আরডি ফুড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- শাইনপুকুর সিরামিক, লাভেলো আইসক্রিম, কেডিএস এক্সেসরিজ, রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড, ফু ওয়াং ফুড, খান ব্রাদার্স এবং ওয়াইম্যাক্স ইলেকট্রোড লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *