রবিবার, জুলাই ১৯, ২০২৬
এজিএম/ইজিএম/রেকর্ডডেট

শার্প ইন্ডাস্ট্রিজের (আরএন স্পিনিং) লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি (আর. এন. স্পিনিং মিলস লিমিটেড) গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না।
রবিবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সর্বশেষ হিসাববছরে কোম্পানিটি শেয়ার প্রতি ১১ পয়সা আয় (ইপিএস) করেছে। আগের বছর শেয়ার প্রতি ১৯ পয়সা আয় করেছিল।
গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১০ টাকা ৮ পয়সা।
আগামী ২১ ডিসেম্বর, রোববার বেলা সাড়ে ১২টায় হাইব্রিড পদ্ধতির মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে নভেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *