শাস্তির আওতায় আসছে লংকাবাংলা ফাইন্যান্স
শেয়ারবাজারে তালিকাভুক্ত লংকাবাংলা ফাইন্যান্স শাস্তির আওতায় আসছে। শেয়ারহোল্ডারদেরকে বঞ্চিত করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০২৪ সালের ব্যবসায় কোন লভ্যাংশ ঘোষণা করেনি। এর মাধ্যমে ৭০ শতাংশের বেশি মুনাফা সংরক্ষিত মুনাফায় (রিটেইন আর্নিংস) রাখা হবে। যে কারনে কোম্পানিটিকে রেখে দেওয়া ওই মুনাফার উপর অতিরিক্ত ১০ শতাংশ হারে কর দিতে হবে।
২০১৮-১৯ অর্থবছরের অনুমোদিত বাজেট অনুযায়ি, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে মুনাফার কমপক্ষে ৩০ শতাংশ লভ্যাংশ আকারে শেয়ারহোল্ডারদেরকে দিতে হবে। যদি ৩০ শতাংশের কম দেওয়া হয়, তাহলে রিটেইন আর্নিংসে স্থানান্তর করা পুরো অংশ বা কোম্পানিতে রেখে দেওয়া পুরোটার উপরে ১০ শতাংশ হারে কর আরোপ করার বিধান রাখা হয়।
