বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
আজকের সংবাদ

সূচক নিম্নমুখী, দেড় ঘণ্টায় শেয়ারদর কমেছে ১২৯ কোম্পানির

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় লেনদেনে ধীরগতি দেখা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (২২ জুন) ডিএসইর লেনদেন শুরুর প্রায় দেড় ঘণ্টা পর অর্থাৎ সকাল ১১টা ২০ পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ০ দশমিক ০৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৪২০ পয়েনট
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ০ দশমিক ১১ পয়েন্ট কমে আর ‘ডিএস-৩০’ সূচক ০ দশমিক ৪০ পয়েন্ট কমে যথাক্রমে ১২৭০ ও ৮৬০২ পয়েন্টে অবস্থান করেছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২৮৯ কোটি ৬৩ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮৩টির, কমেছে ১২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৩টি কোম্পানির শেয়ারদর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *