বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
আজকের সংবাদ

শাহজালাল ইসলামী ব্যাংকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

 শেয়ারবাজারে তালিকাভুক্ত শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ‘ অর্থবছরের জন্য ১৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আগের বছর ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল ব্যাংকটি।
আজ বুধবার অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশসংক্রান্ত এই সিদ্ধান্ত ঘোষণা করা হয় বলে কোম্পানি সূত্রে জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির সমন্বিতভাবে শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩.৩১ টাকা, যা আগের বছর ছিল ১.৫২ টাকা।
একই সময়ে ব্যাংকটির সমন্বিতভাবে শেয়ার প্রতি সমন্বিত নগদ কার্যকরী প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১২.২৮ টাকা, যা আগের বছর ছিল ৮.০৩ টাকা।
আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩.০৭ টাকা।
আগামী ২৪ মে বেলা ১১টায় কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ এপ্রিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *