বুধবার, জুলাই ২৯, ২০২৬
এক্সক্লুসিভ

শেয়ারবাজারে ভালো কোম্পানি তালিকাভুক্তিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: আনিসুজ্জামান

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে ভালো মৌলভিত্তি সম্পন্ন কোম্পানি তালিকাভুক্ত করতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও পুঁজিবাজার উন্নয়ন কমিটির সভাপতি ড. আনিসুজ্জামান চৌধুরী। তিনি বলেন, “কিছু সরকারি মালিকানাধীন কোম্পানির তালিকা করে তাদের সঙ্গে বসা হচ্ছে। সরকার এ বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ। ইনশাআল্লাহ ভালো ফল দেখা যাবে।

গত ২৮ জুলাই ২০২৫ তারিখে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয় পুঁজিবাজারের অংশীজনদের সঙ্গে জুলাই মাসের তৃতীয় সমন্বয় সভা। সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হওয়া সভায় বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মুঃ মোহসিন চৌধুরী, মোঃ আলী আকবর ও ফারজানা লালারুখসহ পুঁজিবাজারের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় অংশ নেন—
ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ, ডিএসই’র চেয়ারম্যান মোঃ মোমিনুল ইসলাম, সিএসই’র চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমান, সিসিবিএল চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মোঃ ওয়াহিদ-উজ-জামান, ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম, আইসিবি এমডি নিরঞ্জন চন্দ্র দেবনাথ, সিডিবিএল ভারপ্রাপ্ত এমডি মো. আবদুল মোতালেব, সিসিবিএল ভারপ্রাপ্ত এমডি আ স ম খায়রুজ্জামান, বিএমবিএ সভাপতি মাজেদা খাতুন, ডিএসই পরিচালক শাকিল রিজভী ও মিনহাজ মান্নান ইমন, বিএপিএলসি পরিচালক কায়সার হামিদ, ডিএসই ভারপ্রাপ্ত এমডি মোহাম্মদ আসাদুর রহমান, ভিআইপিএ অ্যাসেট ম্যানেজমেন্ট সিইও শহীদুল ইসলাম, পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স সদস্য এ এফ এম নেসারউদ্দীন, সিএসই সিআরও মোহাম্মদ মাহাদী হাসান, আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট পিএলসি সিইও মাহমুদা আক্তার, বিএমবিএ ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট রিয়াদ মতিন, বিএপিএলসি জেনারেল সেক্রেটারি আমজাদ হোসেনসহ বিএসইসি’র নির্বাহী পরিচালক, পরিচালক ও সচিববৃন্দ।

ড. আনিসুজ্জামান চৌধুরী বলেন, “পুঁজিবাজারে ভালো মৌলভিত্তি সম্পন্ন কোম্পানি তালিকাভুক্তির জন্য আমরা কাজ করছি। কিছু সরকারি মালিকানাধীন কোম্পানির তালিকা করে তাদের সঙ্গে বসছি। সরকার এ বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ। ইনশাআল্লাহ ভালো ফল দেখবো।” তিনি সংশ্লিষ্টদের সজাগ থাকার পাশাপাশি সার্ভেইল্যান্স কার্যক্রম জোরদার করার প্রয়োজনীয়তাও উল্লেখ করেন।

সভায় ড. আনিসুজ্জামান চৌধুরী বলেন, “ডায়ালগের বিকল্প নেই। সকলে মিলে যৌথভাবে সকল সমস্যার সমাধান করা যায়। পুঁজিবাজারের স্বার্থে সংশ্লিষ্টদের নিয়ে আলোচনা অব্যাহত থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *