বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ পাঠিয়েছে ওয়ালটন

পুঁজিবাজার প্রেস.কম : পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি গত ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটি সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমস ও বোনাস লভ্যাংশ বিও হিসাবের মাধ্যমে বিনিয়োগকারীদের পাঠিয়েছে।
গত ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ১৮৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিলো। এর মধ্যে ১৭৫ শতাংশ নগদ এবং বাকী ১০ শতাংশ বোনাস লভ্যাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *