শেষ কার্যদিবসে সূচকের পতনে লেনদেন ৯৩৮ কোটি টাকা
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষে হয়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩১০ কোম্পানির শেয়ারদর কমেছে। অন্যদিকে টাকার অংকে লেনদেনের পরিমান ৯৩৮ কোটি টাকা ছাড়িয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে
সূত্র মতে,বৃহস্পতিবার (২৩ জুলাই) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬৬ দশমিক ৭৬ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৮০৪ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৬ দশমিক ১১ পয়েন্ট কমে ১১৮৩ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২৩ দশমিক ৯৩ পয়েন্ট কমে ২১৯২ পয়েন্টে দাঁড়িয়েছে।
আজ ডিএসইতে ৯৩৮ কোটি ৮৮ লাখ ৮ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ২১১ কোটি ১৩ লাখ ৭ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৮৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৫৯টি কোম্পানির, বিপরীতে ৩১০ কোম্পানির দর কমেছে। আর ২০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
