শেষ সপ্তাহে পিই রেশিও বেড়েছে ১৪ শতাংশ
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৩০ জুলাই-৩ আগস্ট) সামগ্রিক মূল্য আয়ের অনুপাতের (পিই রেশিও) উন্নতি হয়েছে। শেষ সপ্তাহে পিই রেশিও বেড়েছে ১৪ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১৪ দশমিক ৪২ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা ১৪ দশমিক ৪৪ পয়েন্টে অবস্থান করছে। ফলস্বরূপ, পিই রেশিও সপ্তাহে ০.২ পয়েন্ট বা ০.১৪ শতাংশ বেড়েছে।
প্রসঙ্গত, পিই রেশিও একটি কোম্পানির শেয়ার মূল্যের সাথে শেয়ার প্রতি আয়ের (ইপিএস) তুলনা করে নির্ধারিত হয়।
