সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
এক্সক্লুসিভ

সপ্তাহজুড়ে পুঁজিবাজারে ৩ কোম্পানির দাপট

বিদায়ী সপ্তাহে (৩১ মার্চ-০৪ এপ্রিল) দেশের উভয় স্টক এক্সচেঞ্জে দাপট দেখালো পূঁজিবাজারে তালিকাভুক্ত ৩ প্রতিষ্ঠান। কোম্পানিগুলো হলো- ম্যাকসন স্পিনিং, মেট্রো স্পিনিং এবং কেএন্ডকিউ বাংলাদেশ লিমিটেড। এই তিন প্রতিষ্ঠান উভয় স্টক এক্সচেঞ্জের গেইনারের শীর্ষ তালিকায় অবস্থান করেছে। উভয় স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, বিদায়ী সপ্তাহে কোম্পানিগুলোর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দর বৃদ্ধি বা গেইনারের তালিকার শীর্ষে অবস্থান করছে ম্যাকসন স্পিনিং। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির ২৭.৬৮ শতাংশ দর বেড়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) প্রতিষ্ঠানটি গেইনার তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে প্রতিষ্ঠানটির শেয়ার দর বেড়েছে ২৫.৬৬ শতাংশ।

ডিএসইর গেইনারের তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে মেট্রো স্পিনিং। কোম্পানিটির ২১.১৪ শতাংশ দর বেড়েছে।

সিএসইতে কোম্পানিটি গেইনারের তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৮.৩৩ শতাংশ।

ডিএসইর দর বৃদ্ধি বা গেইনার তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে কেএন্ডকিুউ বাংলাদেশ কোম্পানি লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৪.৪২ শতাংশ দর বেড়েছে।

সিএসইতে কোম্পানিটি গেইনার তালিকার স্পতম স্থানে অবস্থান করছে। আলোচ্য সপ্তাহে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৭.১৫ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *