রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
এক্সক্লুসিভ

সপ্তাহজুড়ে পুঁজিবাজারে- ৫ কোম্পানির ভরাডুবি

বিদায়ী সপ্তাহে (৩১ মার্চ-০৪ এপ্রিল) পূঁজিবাজারে উত্থান ও পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। আলোচ্য সপ্তাহে উভয় পূঁজিবাজারে ৫ কোম্পানির শেয়ারে বড় পতন হয়েছে।

কোম্পানিগুলো হলো- ইস্টার্ন ব্যাংক, ইমারেল্ড অয়েল, বিডি থাই অ্যালুমিনিয়াম, গোল্ডেন সন এবং সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ডিএসই ও সিএসই স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে কোম্পানিগুলোর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দরপতন বা লুজারের তালিকার প্রথম স্থানে অবস্থান করছে ইস্টার্ন ব্যাংক। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১৬.৫১ শতাংশ।

অপর পূঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) প্রতিষ্ঠানটি দরপতন বা লুজারের তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে প্রতিষ্ঠানটির শেয়ার দর কমেছে ১৬.০৯ শতাংশ।

বিদায়ী সপ্তাহে ডিএসইর দর পতনের তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করেছে ইমারেল্ড অয়েল। আলোচ্য সপ্তাহে ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১৫.৮৭ শতাংশ।

অপর পূঁজিবাজার সিএসইতে কোম্পানিটি লুজারের তালিকার তৃতীয় স্থানে অবস্থান করেছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১৭.৯০ শতাংশ।

ডিএসইর দর পতনের বা লুজারের তালিকার চতুর্থ স্থানে অবস্থান করেছে বিডি থাই অ্যালুমিনিয়াম। আলোচ্য সপ্তাহে ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১২.৩৬ শতাংশ।

অপর বাজার সিএসইতে কোম্পানিটি দর পতনের তালিকার ষষ্ঠ স্থানে অবস্থানে করেছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১৩.৪৬ শতাংশ।

ডিএসইর দর পতন বা লুজারের তালিকার পঞ্চম স্থানে অবস্থান করেছে গোল্ডেন সন। আলোচ্য সপ্তাহে ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১২.১৬ শতাংশ।

অপর বাজার সিএসইতে কোম্পানিটি দর পতনের তালিকার সপ্তম স্থানে অবস্থান করেছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১২.৫৫ শতাংশ।

ডিএসইর দর পতনের তালিকার সপ্তম স্থানে অবস্থান করেছে সেন্ট্রাল ফার্মা। আলোচ্য সপ্তাহে ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১০.১০ শতাংশ।

অপর বাজার সিএসইতে কোম্পানিটি দর পতনের তালিকার নবম স্থানে অবস্থান করেছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১১.০০ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *