সপ্তাহের শেষ কার্যদিবসে ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে বেক্সিমকো সুকুক
সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে ৬৩টি কোম্পানির মোট ১ কোটি ৪৪ লাখ ৮২ হাজার ৪৩৬টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ৯২ কোটি ০৪ লাখ টাকা। বেক্সিমকো গ্রীন-সুকুক আল ইস্তিনার সবচেয়ে বেশি লেনদেন করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ব্লক মার্কেটে বেক্সিমকো সুকুকের মোট লেনদেন হয়েছে ৪৯ কোটি ৯৮ লাখ টাকা।
দ্বিতীয় সর্বোচ্চ ৭ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকার লেনদেন হয়েছে সিমটেক্সের এবং তৃতীয় সর্বোচ্চ ৩ কোটি ৭৬ লাখ ২৫ হাজার টাকার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মারের।
এছাড়া আজ ব্লকে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- সি পার্ল বিচের ৩ কোটি ৪১ লাখ ০৬ হাজার, ব্র্যাক ব্যাংকের ৩ কোটি ০২ লাখ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ২ কোটি ৩৩ লাখ এবং যমুনা অয়েলের ২ কোটি ৩২ লাখ টাকা। ব্যবসা করা হয়।
