রবিবার, জুলাই ১৯, ২০২৬
এক্সক্লুসিভ

সপ্তাহের শেষ দিনে সূচকের পতন, কমেছে লেনদেনও

পুঁজিবাজার প্রেস.কম : সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে প্রায় ৩০০ কোম্পানির শেয়ারদর কমেছে। একই সঙ্গে আগের কার্যদিবসের তুলনায় টাকার অংকে কমেছে লেনদেনের পরিমাণ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (১৯ জুন) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২২ দশমিক ৪১ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৭৫৪ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৪ দশমিক ৯৪ পয়েন্ট কমে ১০৩৭ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৫ দশমিক ২৪ পয়েন্ট কমে ১৭৮২ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৩০৫ কোটি ৬৯ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩২৭ কোটি ৮৩ লাখ ১৪ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৭১টি কোম্পানির, বিপরীতে ২৫৮ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *