সপ্তাহে ব্লকে সর্বোচ্চ ১০ কোম্পানির লেনদেন
বিদায়ী সপ্তাহে ২ মার্চ থেকে ৬ মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে লেনদেন হওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। তাতে সপ্তাহ শেষে ব্লকে লেনদেনের শীর্ষে উঠে এসেছে প্রাইম ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সমাপ্ত সপ্তাহে ব্লক মার্কেটে প্রাইম ব্যাংকের লেনদেন হয়েছে ৪০ কোটি ৩৮ লাখ ২০ হাজার টাকা। তালিকার দ্বিতীয় স্থানে উঠে আসা বীচ হ্যাচারি লিমিটেডের লেনদেন হয়েছে ১৮ কোটি ৮২ লাখ ৭০ হাজার টাকা। এবং ৬ কোটি ৯১ লাখ ৫০ হাজার টাকা লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে আল-হাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেড।
সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানির মধ্যে- ব্যাংক এশিয়া, ইস্টার্ন ব্যাংক, এনআরবি ব্যাংক, রিলায়েন্স ওয়ান দা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ড, এসিআই, সানলাইফ ইন্স্যুরেন্স এবং কেডিএস এক্সেসরিস লিমিটেড।
