বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
কোম্পানি সংবাদ

সাউথইস্ট ব্যাংকের উদ্যোক্তা পরিচালক আকিকুর রহমান আর নেই

সাউথইস্ট ব্যাংক পিএলসির উদ্যোক্তা পরিচালক ও নির্বাহী কমিটির সদস্য জনাব মোঃ আকিকুর রহমান মৃত্যুবরণ করেছেন।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মোঃ আকিকুর রহমান সাউথইস্ট ব্যাংকের যাত্রা শুরুর পর থেকে উদ্যোক্তা পরিচালক হিসেবে যুক্ত ছিলেন। এছাড়াও তিনি ২০২৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত ব্যাংকের ভাইস চেয়ারম্যান ছিলেন।

তিনি ১৯৪৫ সালের ১৫ ফেব্রুয়ারি সিলেটের নবারুণ জেলার সুনারপাড়ায় এক সমভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম মোঃ আজিজুর রহমান ও মাতা মরহুম নজিবুন্নেছা।

আকিকুর রহমান যুক্তরাজ্যের আরএআর ইনভেস্টমেন্ট লিমিটেড এবং যুক্তরাজ্যের ডরকিং মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানও ছিলেন।

এছাড়াও তিনি আরএআর হোল্ডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশের ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাইস চেয়ারম্যান ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *